সেই ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামের ৩ শিশুকে প্রধানমন্ত্রী উপহার

প্রকাশিত: 21 June 2022, 11:27:04 AM

ডেস্ক নিউজ ॥ নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম নেয়ার পর তাদের নাম পদ্মা সেতুর নামে যথাক্রমে ‘স্বপ্ন, পদ্মা ও সেতু’ নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই অভিনন্দনবার্তা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার মোহাম্মদ শামীম মুসফিক নারায়ণগঞ্জে গিয়েছিলেন। তিনি জানিয়ে গেছেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। পৌঁছে দিয়েছেন উপহারস্বরূপ এক ভরি করে তিনটি স্বর্ণের চেইন, ফলমূল ও কাপড়। সোমবার (২০ জুন) বিকালে বন্দরের নবীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান শামীম মুসফিক। সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা। অপুর স্ত্রী এ্যানি বেগম ওই সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন। তাদের তিন সন্তানের মধ্যে একজন ছেলে ও দুইজন মেয়ে। ছেলের নাম রেখেছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রেখেছেন পদ্মা ও সেতু, যা একসাথে হয় ‘স্বপ্নের পদ্মা সেতু’। বর্তমানে মা ও সন্তানেরা সকলেই সুস্থ রয়েছে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.