অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: 17 March 2026, 4:56:51 PM


মোঃ সিয়ামঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন বিভিন্ন শাখা থেকে আগত নবীন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংস্থার চলমান কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ

মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রবীণ আইনজীবী ও পাবনা আইনজীবী সমিতির সাবেক বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট জহির আলী কাদেরী।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক পাবনার আলো ও মাসিক অনন্য কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আলী কাদেরী, অনন্য সমাজ কল্যাণ সংস্থার গভর্নর বডির সদস্য মোঃ আতিয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক রেজাউল ইসলাম, সহকারী পরিচালক নারায়ণ কুন্ডু, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবদুস সাত্তার শিবলু, অ্যাডমিন অফিসার হাসনাত জামিল প্রান্তসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা আসন্ন ঈদ উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করতে পারেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার বার্তা পৌঁছে দেয়।

আরও খবর

মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন প্লাস্টিক ও আধুনিকতার ছোঁয়ায় জৌলুস হারাচ্ছে ঢোল-তবলা কারিগরদের প্লাস্টিক ও আধুনিকতার ছোঁয়ায় জৌলুস হারাচ্ছে ঢোল-তবলা কারিগরদের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.