পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা

প্রকাশিত: 16 May 2026, 4:44:25 PM


সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৬ মে) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।

এর আগে কৃষিবিদ হাসান জাফির তুহিন তার নিজ নির্বাচনী এলাকা পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসন ঘুরে পাবনা শহরে প্রবেশ করেন। এসময় পাবনার টেবুনিয়া থেকে হাজার হাজার মানুষ তাকে বরণ করেন। এরপর হাজারো মোটরসাইকেলের বহর নিয়ে পাবনা জেলা বিএনপির কার্যালয়ে আসেন।

উল্লেখ্য, গত ৫ মে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত ১০ মে রাজশাহীতে অবস্থিত বিএমডিএ কার্যালয়ে যোগদান করেন তিনি।

আরও খবর

কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.