পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪

প্রকাশিত: 25 March 2026, 6:13:39 PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.