পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ

প্রকাশিত: 25 March 2026, 6:08:36 PM

সিনিয়রস্টাফরিপোর্টার

বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ (বুধবার) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা এডওয়ার্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা এডওয়ার্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ, অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

বৃক্ষরোপণ পরবর্তী এক আলোচনা সভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,” পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে সবার এগিয়ে আসা দরকার৷ বৃক্ষ একদিকে যেমন অক্সিজেন দিয়ে মানুষসহ পৃথিবীর সকল প্রাণীকে বাঁচিয়ে রাখে; অন্যদিকে মানুষের ছেড়ে দেয়া ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে৷” তিনি আরও বলেন— “বৃক্ষরোপণ সদগায় জারিয়া৷ যদি কোন পশু-পাখি এই বৃক্ষের ফল খায় সেটা হবে সদকায়ে জারিয়া অর্থাৎ তবে রোপণকারীরা সওয়াব পাবে৷ আবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে কেউ বিশ্রাম নিলে সেটাও হবে রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া৷ তাই আমাদের বেশি বেশি গাছ রোপণ করা উচিত এবং এর পরিচর্যা করা উচিত৷ “

এসময় বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক – কলামিস্ট, পরিবেশবিদ আব্দুল হামিদ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাসুমদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবু এবং বাপা সদস্য কৃষিবিদ এটিএম ফজলুল করিম।

বৃক্ষরোপণ কর্মসূচিটি সার্বিকভাবে তত্তাবধান করেন বাপা সদস্য অ্যাড. ইসতিয়াক হায়দার খান

আরও খবর

মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন প্লাস্টিক ও আধুনিকতার ছোঁয়ায় জৌলুস হারাচ্ছে ঢোল-তবলা কারিগরদের প্লাস্টিক ও আধুনিকতার ছোঁয়ায় জৌলুস হারাচ্ছে ঢোল-তবলা কারিগরদের

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.