ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ

প্রকাশিত: 16 August 2026, 1:14:17 PM

পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা বাজার ও তার আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বেপরোয়া হয়ে উঠেছে ভেজাল ঘি ও দুধ প্রস্তুতকারক সিন্ডিকেট। নামে-বেনামে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ কারখানায় ক্ষতিকর রাসায়নিক, পাম অয়েল, পোড়া তেল, কৃত্রিম সুবাস (ফ্লেভার) ও কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত ‘খাঁটি গাওয়া ঘি’। একইসঙ্গে বিভিন্ন মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে কৃত্রিম ভেজাল দুধ তৈরি করার গুরুতর অভিযোগও উঠেছে এসব কারখানার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, এসব তৈরি ভেজাল ঘি ও দুধ প্রতিদিন ভ্যান, ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করা ছাড়াও ভেজাল দুধ ব্যবসায়ীরা তাঁদের নিজস্ব বিশেষ ট্রাকযোগে সেই দুধ ঠান্ডা করে পাবনাসহ রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও সিলেটের বড় বড় পাইকারি বাজারে পৌঁছে দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে কারখানা সিলগালা ও জরিমানা করলেও কিছুদিন যেতে না যেতেই তা আবার চালু হয়ে যায়। এরপর অসাধু চক্রটি আরও বেপরোয়া হয়ে দ্বিগুণ উদ্যমে ভেজাল ঘি ও দুধ তৈরি এবং সরবরাহ শুরু করে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনিক ব্যবস্থা স্থায়ী না হওয়ায় ক্ষণিকের জরিমানা ও নামমাত্র সিলগালা অসাধু ব্যবসায়ীদের কাছে যেন ব্যবসা চালানোর একধরনের ‘অনুমতিপত্রে’ পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ডেমরা বাজার ও আশপাশের ঘি ও দুধ তৈরির কারখানাগুলোতে দুগ্ধজাত মাখন বা ছানার ন্যূনতম ব্যবহারও নেই। সেখানে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের পাম অয়েল, ডালডা, ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম সুগন্ধি। বিশাল কড়াইয়ে পাম অয়েল ও ডালডা গলিয়ে তাতে রং ও কেমিক্যাল মিশিয়ে উচ্চ তাপে ফোটানো হয়। এরপর নির্দিষ্ট কিছু সুগন্ধি দিয়ে মিশ্রণটি ঠান্ডা করার পর বাজারজাত করতে আকর্ষণীয় কৌটা বা প্যাকেটে ভরা হয়। অন্যদিকে, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল ও উপকরণের সংমিশ্রণে প্রস্তুত করা হচ্ছে কৃত্রিম দুধ। শুধু তা-ই নয়, নামিদামি ও পরিচিত ব্র্যান্ডের হুবহু লেবেল ও লোগো নকল করে কম দামে বিভিন্ন রেস্তোরাঁ ও পাইকারি বাজারে তা সরবরাহ করা হচ্ছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক কারখানাকে জরিমানা এবং সিলগালা করেছে। জানা গেছে, উপজেলা প্রশাসন ইতোপূর্বে কয়েকবার ভেজাল দুধ তৈরির বিভিন্ন ক্ষতিকর উপকরণ জব্দসহ অসাধু ব্যবসায়ীদের জরিমানা এবং কারখানা সিলগালা করে। তবে অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই রহস্যজনকভাবে খুলে যায় সেসব কারখানার তালা।

ডেমরা এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ভ্রাম্যমাণ আদালত এসে জরিমানা করার পর মালিকেরা ওই অর্থকে ব্যবসার আনুষঙ্গিক খরচ হিসেবেই ধরে নেন। সিলগালা খোলার পর তাঁরা আরও গোপনে এবং দ্বিগুণ গতিতে কাজ শুরু করেন। শক্তিশালী সিন্ডিকেটের মদতেই এই অপকর্ম টিকে রয়েছে।”

চিকিৎসকদের মতে, এসব ভেজাল ঘি ও কেমিক্যালযুক্ত দুধ দীর্ঘমেয়াদে গ্রহণের ফলে মানবদেহে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। চিকিৎসকেরা জানান, কেমিক্যাল ও নিম্নমানের উপাদান দিয়ে তৈরি এসব খাবার নিয়মিত খেলে:

পরিপাকতন্ত্রের স্থায়ী ক্ষতি ও আলসার হতে পারে।

লিভার ও কিডনি অকেজো হওয়ার ঝুঁকি বাড়ে।

রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি হয়।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল মনে করে, কেবল সাময়িক জরিমানা বা নামমাত্র সিলগালা এই ভেজাল বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ডেমরা এলাকার ভেজাল ঘি ও কেমিক্যালযুক্ত দুধ তৈরির কারখানাগুলোর বিরুদ্ধে স্থায়ী আইনি পদক্ষেপ গ্রহণসহ এই চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে পাবনার ঐতিহ্যবাহী গাওয়া ঘি ও দুগ্ধ শিল্পের সুনাম যেমন ক্ষুণ্ন হবে, তেমনি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও আশঙ্কাজনক হারে বাড়বে।

আরও খবর

রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.