পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ

প্রকাশিত: 13 August 2026, 10:03:01 AM

‎রাকিব হাসনাত

‎আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ পাবনা পৌর শাখার উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানানো হয়।

‎বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে শহীদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। এতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে এসে শেষ হয়।

‎পরে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা পৌর যুব বিভাগের মঞ্জিল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, যুব জামায়াতের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।

‎সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আজকের তরুণরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎বক্তারা আরও বলেন, বর্তমানে অনেক যুবক মাদকের নেশায় আসক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। এর প্রভাব শুধু একজন ব্যক্তির ওপর নয়, পরিবার ও পুরো সমাজের ওপর পড়ছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের উৎস বন্ধ করতে হবে।###

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত উত্তরণ পাবনার আয়োজনে কবি আজাদ এহতেশামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন বিএসএফের গুলিতে পা হারানো আব্দুল বারীর মানবেতর জীবন হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.