পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত: 13 August 2026, 4:38:29 PM

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া পৌরসভার বনগ্রামে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৩০০ পিস জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বনগ্রাম এলাকার ঈশ্বর নামের এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে চায়না দুয়ারি জাল তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ৩০০ পিস চায়না দুয়ারি জাল, জালের রিং তৈরির দুটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।

পরে জব্দ করা জালগুলো বেড়া উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল তৈরির মেশিনসহ কিছু ধাতব মালামাল সংরক্ষণ করা হয়েছে। এসব মালামাল পরবর্তীতে নিলামে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

অভিযানের সময় বাড়ির মালিক ঈশ্বরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে তাকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন। অভিযানে বেড়া মডেল থানার পুলিশের একটি দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।

মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা দাখিলে কৃতিত্বের স্বীকৃতি  পাবনা জেলার মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.