ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: 7 April 2026, 7:03:49 PM

সিরাজুল ইসলাম আপন, চাটমোহর-ভাঙ্গুড়া(পাবনা): উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে “বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য কে সামনে রেখে ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলা পরিষদের এম হোসেন আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মো. সাকিউল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিও, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মো. শাওন হোসেন, প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন, ভেড়ামারা উদ্যান একাডেমীর প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হেদায়েতুল হক এবং মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল হাকিম সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে। মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয় যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.