সুজানগর সংবাদদাতা ॥ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে,দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে সুজানগর উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।এ সময় আরো বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা,জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের জুবায়ের হোসেন,ইমরুজ করিম, হাসান তাসাউফ। এ ছাড়াও স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সুজানগরে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: 15 June 2022, 10:24:44 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন