মিজানুর রহমান ঃ শেখ হাসিনা ছাড়া কৃষকদের নিয়ে এভাবে কেউ ভাবেন নাই বলে মন্তব্য করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। সোমবার দুপুরে (১২ জুন) পাবনা সদর উপজেলার সাদুল্লাপুরের লোহাগড়ায় প্রায় সাড়ে ৪ কিলোমিটার আরসিসি গোপাট ও ৪ কিলোমিটার খাল খনন উদ্বোধন শেষে যোগ দেয়া এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা কৃষি নিয়ে ভাবেন। তিনি নিজেও চাষবাসের প্রতি আগ্রহী। সে জায়গা থেকেই তিনি কৃষিখাতে এতো উন্নয়ন করে চলেছেন। শেখ হাসিনা ছাড়া কৃষকদের নিয়ে এভাবে কেউ ভাবেন নাই। তিনি আরো বলেন, বিএনপি কি করেছে কৃষকদের জন্য? অথচ বঙ্গবন্ধুকন্যা একটার পর একটা করেই চলেছেন। এগুলোকে টিকিয়ে রাখতে এবং কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সামনের নির্বাচনে আপনারা শেখ হাসিনাকে ভোট দিন। পাবনা বিএডিসির সেচ বিভাগের আওতায় বাস্তবায়িত এ উন্নয়ন কর্মকা- উদ্বোধন উপলক্ষ্যে লোহাগাড়া এলাকায় অনুষ্ঠিত সূধি সমাবেশে সভাপতিত্ব করেন বিএডিসি পাবনার প্রকৌশলী ফয়সাল আহমেদ। এসময? উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবিএম মাহমুদ হাসান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আ.লীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মুন্সী, সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, আতাইকুলা ইউনিয়ন আ.লীগের সাধারণ শওকত হোসেন খান সহ স্থানীয় আ.লীগের নেতাকর্মী ও বিএডিসির কর্মকর্তাবৃন্দ।
শেখ হাসিনা ছাড়া কৃষকদের নিয়েএভাবে কেউ ভাবেন নাই : এমপি প্রিন্স
প্রকাশিত: 12 June 2023, 10:28:42 PM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন