রাষ্ট্রপতির ঈদ উপহার পেয়ে খুশি ৭৭ বছরের তহুরা বেওয়া’

প্রকাশিত: 6 April 2024, 12:28:34 PM

পাবনা, ৫ এপ্রিল : চার ছেলে ও তিন মেয়ে সন্তানের জননী তহুরা বেওয়া। বয়স ৭৭ এর কাছাকাছি। বাড়ী আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত মাঝপাড়া গ্রামে। সংসারে ছেলে মেয়েরা থাকলেও তার খোঁজ কেউ নেয়না। স্বামী গত হয়েছে এক যুগ আগে। নিজের নেই বসটভিটা। মানুষের বাড়ী বাড়ী চেয়ে চিন্তে দিন গুজরান করেন। তহুরা বেওয়া বলেন, দিনের খাওয়ারই জোটে না ; আবার ঈদ কিসের। তবে এবারের ঈদে সে মহাখুশি। এবারের ঈদের আরেগদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চপ্পুর ঈদ উপহার পেয়ে বেজায় খুশি ৭৭ বছরের তহুরা বেওয়া’। তিনি বলেন, “ঈদের আগে এত জিনিস পাইছি কমপক্ষে এক মাস চইলা যাইব। আল্লাহ আমাগোর প্রেসিডেন্টরে ভালো রাখবো ”।  
মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন চপ্পুর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে আটঘরিয়া উপজেলার দেবত্তোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ সব অসচ্ছল পরিবারের মধ্যে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে ‘ঈদ উপহার” হস্তান্তর করেন পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
বিশিষ্ট সমাজসেবক মোঃ আলতাফ হোসেন, দেবত্তোর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, কবি বন্দে আলী মিয়া স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দফতর সম্পাদক মো. মহিউদ্দিন ভুঁইয়া জানান, মহামান্য রাষ্ট্রপতি ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভপতি মো.সাহাবুদ্দিন স্যার এর উদ্যোগে এবং পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবেক রেল সচিব সেলিম রেজা স্যারের পরামর্শক্রমে পাবনার জেলার ৯টি উপজেলার সহ¯্রাধিক হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গরীব অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ ঈদ সামগ্রী বিতরণ করে।

এবিএম ফজলুর রহমান
স্টাফ রির্পোটার, পাবনা অফিস

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.