রাজধানীতে ৬ জুলাই থেকে বসবে অস্থায়ী কোরবানির পশুর হাট

প্রকাশিত: 16 June 2022, 11:25:26 AM

ডেস্ক নিউজ ॥ রাজধানীতে এবার ১৮ স্থানে বসবে কোরবানির পশুর হাট বসবে। অস্থায়ী এ পশুর হাট বসবে ৬ জুলাই থেকে। হাটে ঈদের দিনসহ মোট পাঁচদিন চলবে পশু বেচাকেনা । ঢাকার দুই সিটি করপোরেশনের অধীনে এবার মোট ১৮টি অস্থায়ী পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ৮ টি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় বসবে ১০টি হাট। দুই সিটির কর্মকর্তারা বলছেন, ঈদের আগে চারদিন ও ঈদের দিনসহ মোট পাঁচদিন অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়া ও ক্রেতারা গাবতলিতে ডিএনসিসির পশুর হাট এবং সারুলিয়ায় দক্ষিণ সিটির স্থায়ী হাট থেকে কোরবানির পশু কিনতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ই জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, বরাবরের মতো এবার ও তারা ঈদুল আযহার চারদিন আগ থেকে ঈদের দিন পর্যন্ত হাট বসোনোর অনুমতি দেয়া হবে। তিনি বলেন, এবার আমাদের অধীনে ১০ টি অস্থায়ী হাট বসবে। দুটি বাদে সবগুলো হাটের কার্যাদেশ হয়ে গেছে শুধু আমুলিয়া ও রহমতগঞ্জ দুটি হাটের কার্যাদেশ হয়নি।
অপরদিকে ডিএসসিসির প্রধান সম্পত্তি বিভাগ জানিয়েছে তাদের ৮টি হাটের মধ্যে পাঁচটি হাটের ইজারা হয়ে গেছে আর বাকি তিনটিও হওয়ার অপেক্ষায় আছে।
ডিএসসিসির অধীনে ১০টি অস্থায়ী হাট হলো- লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘের ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের এলাকায় অস্থায়ী হাট বসবে।
ডিএনসিসির আওতায় যে ৮টি স্থানে অস্থায়ী পশুর হাট বসবে- ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন ৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই থেকে এইচ পর্যন্ত এলাকার খালি জায়গা এবং ৩০০ ফিট সড়ক সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল-যমুনা হাউজিং কোম্পানির খালি জায়গা, দক্ষিণখানের কাঁচকূড়া ও এর পাশে ব্যক্তিগত মালিকানাধীনের খালি জায়গা মিলিয়ে অস্থায়ী পশুর হাট বসবে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.