ভারতের সেমিনারে বিশেষ অতিথি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ

প্রকাশিত: 14 October 2023, 9:11:20 AM

বিশেষ প্রতিনিধি:

হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস বিষয়ের উপরে ভারতের মালদার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচক কলেজের পলিটিক্যাল সাইন্স ডিপার্টমেন্টের পরিচালনায় গতকাল সকাল ১১:০০ ঘটিকায় অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সেমিনার ও ওয়েবিনার। 

আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠানে কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মোঃ শহিদুল খবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনার শতবর্ষি পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজ এবং বিশিষ্ট বক্তা  ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, পাবনা জেলা ইউনিটের নির্বাহী সদস্য এস. এম. জহুরুল ইসলাম প্রিন্স।

সেমিনারে ভারতের আলোচক ছিলেন, গাজোল মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আকিদুল হক। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিয়াচক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিজয়া মিশ্র এবং বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহকারি অধ্যাপক গজেন কুমার বারুই । উক্ত প্রোগ্রাম সফলতার দিকে নিয়ে যেতে সহযোগিতা করেন এই কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের কোঅর্ডিনেটর এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রধান ডঃ সুব্রত দাস। 

শিক্ষক-শিক্ষিকা শিক্ষাবিদগণ ছাত্র-ছাত্রী সম্মিলিতভাবে প্রায় শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে সেমিনারটি পরিচালিত হয়। 

সভাপতির ভাষণে ডক্টর নাজিবর রহমান উল্লেখ করেন, মানব অধিকার মানব মাত্রের উন্নতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সংকল্প গ্রহণ করতে হবে কারন যেই দেশে যত যথা প্রযুক্ত ভাবে মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা পাবে সেই দেশের সকল জনগণ উন্নতি ও প্রগতির পথে তত বেশি এগিয়ে যেতে পারবে এবং সেই দেশ ততো তাড়াতাড়ি সামগ্রিক উন্নতির শিখরে উঠার সুযোগ করতে পারবে। ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সকলে মিলে এই প্রচার সকলের মাঝে করতে হবে । আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরে আঞ্চলিক স্তরে মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা আগামী প্রজন্মের জন্য অত্যান্ত জরুরী।

অফলাইন সেমিনার এবং অনলাইন ওয়েবিনার এই উভয়বিধ সেশন  পরিচালনা সম্ভব হয় কালিয়াচক কলেজের অত্যাধুনিক কনফারেন্স রুমে ভার্চুয়াল মডেল টেকনিক্যাল ফ্যাসিলিটি উপলব্ধ থাকার কারণে এই ব্লেন্ডেড বা হাইব্রিড  মোড অফ লার্নিং সিস্টেম পরিচালনার  সম্ভব হয় ফলে এই দিনের প্রোগ্রাম জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব অর্জন করে।

বাংলাদেশের শিক্ষাবিদগন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির মানবাধিকার রক্ষায় ভারতের অভাবনীয় সহযোগিতা সহ বর্তমানে রোহিঙ্গাদের অধিকার রক্ষায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ভূমিকার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়া বর্তমান বিশ্বের রাশিয়া-ইউক্রেন, ফিলিস্তিন-ইসরাইলের নিরীহ মানুষের মানবাধিকার রক্ষায় সামাজিক ন্যায় বিচারের বিস্তারিত আলোচনা হয়

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.