ভাঙ্গুড়ায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

প্রকাশিত: 15 June 2023, 8:05:10 PM

সিরাজুল ইসলাম আপন, ভাঙ্গুড়া(পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জুন) বিকালে উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর গ্রামে। এ ঘটনায় অভিযুক্ত সৈয়দ আলী ওই গ্রামের মৃত: ছকির উদ্দিন প্রা: এর ছেলে ও অভিযোগকারীর সহোদর ছোট ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ক্ষমতার বলে জোরপূর্বক তার আপন বড় ভাই ছাদেক আলীর পৈতীক বসতবাড়ি ভাঙচুর করে কাঁটাতারের বেড়া দেয় এবং একটি রুমে ঢুকে আলমারি শোকেস ভাঙচুর করে প্রাণ নাশের হুমকি দেয়। পরে উপায়ান্তর না দেখে সাদেক আলী প্রথকে ৯৯৯ ফোন দেয় ও পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে অভিযোগকারী সাদেক আলী বলেন, আমার ছোট ভাই সৈয়দ আলী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বসতবাড়ি ভাঙচুর করে এবং তোকে আলমারি ভেঙে ১০ লক্ষ টাকা লোড করে।

সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৈয়দ আলী বলেন, আমার বড় ভাই অন্যায় ভাবে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আমি কোন কিছু ভাঙচুর করিনি। আমার যেটুকু জায়গা শুধু সেটুকুই কাঁটাতারের বেড়া দিয়েছি।

এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বসতবাড়ি ভাঙচুরের সত্যতা পেয়েছি। বিষয়টা জমিজমা সংক্রান্ত হওয়ায় আগামী সোমবারে উভয় পক্ষকে নিয়ে বসে দলিল পত্র দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.