ডেস্ক নিউজ ॥ চারটায় ডিউটি শেষ হয় আফজালের। কিন্তু আগুন দেখতে রয়ে গেছেন ডিপোতে। বন্ধুকে আগুনের ভয়াবহতা দেখাতে দিয়েছেন ভিডিও কল। হঠাৎ বিস্ফোরণে না ফেরার দেশে আফজাল। এভাবেই ঘটনার বর্ণনা করছিলেন আফজালের বন্ধু আকাশ। তিনি বলেন, আনুমানিক ১০টার দিকে আমাকে ইমোতে ফোন দেয়। বলে, দেখ আগুন জ্বলছে। প্রায় দশ মিনিট ধরে কথা হয় তার সঙ্গে। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনা যায়। এরপরই আর তার শব্দ পাওয়া যায়নি। বেশ কয়েকবার ফোন দিয়েও কোনো সাড়া মিলেনি। রোববার সকাল থেকে খোঁজাখুঁজির কিছুক্ষণ আগে তার পরনের জামা দেখে শনাক্ত করা হয়। পরিবার তিন ভাইয়ের মধ্যে সবার ছোট আফজাল প্রায় দুই বছর ধরে কন্টেইনার ওয়েল্ডিংয়ের কাজ করছেন এ প্রতিষ্ঠানে। তার বাড়ি সীতাকুন্ড উপজেলায়। প্রতিদিন কাজ শেষে বাড়িতে চলে যান তিনি। আফজালের মেজ ভাই সজল বলেন, শনিবার থেকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাচ্ছিলাম না। নগরের সব জায়গায় খোঁজ নিয়েছি। পরে মর্গে এসে মরদেহের সন্ধান মিলেছে। তিনি বলেন, আমার ভাইকে এভাবে হারবো কখনো ভাবিনি। তার চেহারা চেনা যাচ্ছে না। পরনের জামা দেখে চিহ্নিত করা হয়েছে। এদিকে, এখনো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে হাসপাতালের ভিড় করছেন স্বজনরা। কান্নায় ভারি হয়ে এসেছে হাসপাতালের বাতাস।
বন্ধুকে আগুন দেখাতে গিয়ে লাশ হলেন আফজাল
প্রকাশিত: 6 June 2022, 4:47:56 PM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন