প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও হুমকি, অস্ত্রধারীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

প্রকাশিত: 11 June 2023, 9:07:19 PM

পিপ : পাবনা সদর উপজেলার হিমায়েতপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও গ্রামবাসীকে মারধর, বাড়িঘর ও দোকানে ভাঙ্চুর এবং লুটপাটের অভিযোগও উঠেছে। অস্ত্রধারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
গতকাল রোববার দুপুরে হিমায়েতপুরের চর বাঙ্গাবাড়িয়ার পশ্চিম পাড়ায় কয়েকজন সাংবাদিকের কাছে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন স্থানীয় জনসাধারণ। সংবাদ সম্মেলনের পর কয়েকশ গ্রামবাসী নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন।
লিখিত অভিযোগে স্থানীয়রা জানান, গত ৯ মে পাবনার চর বাঙ্গাবাড়িয়ার গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছ সরদার ও তার বাহিনী নিজেদের মধ্যে গোলাগুলি করে কিছু লোক আহত করেন। কিন্তু পূর্ব শত্রুতা ও প্রতিহিংসার জরে ধরে স্থানীয় নিরিহ মানুষদের নামে মিথ্যা মামলা দায়ের করেন। শুধু মামলা নয় আনিস সরদারের বাহিনীর অন্যতম ইছাক প্রামাণিক প্রকাশ্যে অস্ত্র দিয়ে মহড়া দেয় এবং হত্যার হুমকি দেন। এলাকার দুটি মুদিখানার দোকানে হামলা ও লুটপাট করে। বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করে।
তারা আরও অভিযোগ করেন, আনিস ও অস্ত্রধারী ইছাক এলাকায় ত্রাস সৃষ্টি করে স্থানীয়দের মাঠে ও বাজারে যেতে বাধা দিচ্ছেন। এমনকি শিক্ষার্থীদেরও স্কুলে যেতে দিচ্ছেন না। পথেঘাটে নারীদের উত্যক্ত করছেন। এসব ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যেকোনও মুহুর্তে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।
সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বাবুূল হোসেন, কালু মৃধা, সুরুজ মন্ডল, আবুল হোসেন, আব্দুল মান্নান মৃধা, আলিম মৃধা, রাণী খাতুন, আখি আক্তার, রোজিনা খাতুন, সালেহা খাতুন, মাসুরা খাতুন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গ যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রকাশ্যে অস্ত্র প্রর্শনকারীদের গ্রেফতার করার জন্য অভিযানের কথা পুলিশ কাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.