‘পি আর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, সকল দল একমত আছে’

প্রকাশিত: 30 September 2024, 2:25:50 PM

বিশেষ প্রতিনিধি
’আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে। অর্থাৎ সমানুপাতিক হার পদ্ধতিতে। এই দাবিতে দেশের সকল রাজনৈতিক দল একমত আছে। কোনো চোর, ডাকাত, কালো টাকা মালিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।’

এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পাবনার চাটমোহর নতুন বাজারে হাট চত্বরে আয়োজিত গণ সমাবেশে এ মন্তব্য করেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, দূর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাহলে প্রত্যেক ব্যক্তি তার অধিকার ফিরে পাবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি আবু তালহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ-সভাপতি আবু বক্কার সিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ফরিদী।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.