আব্দুল কাইয়ুম ॥ ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে ফর্ম পুরণের টাকা কমানোর নামে সন্ত্রাসী কর্তৃক কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারাদেশে ন্যায় পাবনায় গতকাল রবিবার সকাল ১১ টায় সরকারি কলেজ ইউনিট পাবনা’র উদ্যোগে মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়। মানববন্ধন ও কর্ম-বিরতি প্রসঙ্গে পাবনা সরকারি কলেেেজর সহযোগী অধ্যাপক মোঃ আব্দুর রহিম ‘গফরগাঁও বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির জোড়ালো দাবী জানান’। এসময় উপস্থিত ছিলেন পাবনা সরকারি কলেজের প্রফেসর মোঃ ইসলাম আলি, সিরাজুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এছাড়াও পাবনা সরকারি মহিলা কলেজের উদ্যোগে অনুষ্ঠিত কর্ম বিরতি ও মানব বন্ধন পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুর রহিম সহ সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। তারা বহিরাগত সন্ত্রাসী মুক্ত শিক্ষাঙ্গানের দাবী জানান এবং বিসিএস ক্যাডার ও কর্মকর্তাদের উপর এই ধরণের হামলার তীব্র নিন্দা জানান।
পাবনা সরকারি কলেজ এবং মহিলা কলেজে মানববন্ধন ও কর্মবিরতি
প্রকাশিত: 13 June 2022, 10:15:23 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন