শহর প্রতিনিধি ॥ ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় এ উপলক্ষে মাদকব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বেলুন উড়িয়ে দিবসটি উদযাপিত করে। পরে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নেতৃতে¦ এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আব্দুল্লাহ আল-মামুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান, জেল সুপার শাহ আলম সহ স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
পাবনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন
প্রকাশিত: 27 June 2022, 10:38:46 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন