শহর প্রতিনিধি ॥ বাংলাদেশের উন্নয়নের অন্যতম মাইলফলক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে এক বর্নাঢ্য আনন্দ র্যালি। সকালে জেলা প্রশাসক বিশ্বাস রিাসেল হোসেনের নেতৃত্বে এ র্যালিটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী প্রকৌশলী সড়ক জনপদ আবুল মনসুর আহমেদ, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ ফয়সাল রহমান, পাবনা চেম্বার অফ কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পাবনা চেম্বার অফ কমার্সের পরিচালক ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ^াস রানা সহ জনপ্রতিনিধি, জেলার সকল সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, ডাক্তার, সাংবাদিকসহ সকাল শ্রেনী পেশার মানুষ। পরে স্বাধীনতা চত্বরে পদ্মা সেতুর সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানটি দেখানো হয়। এছাড়া শহরের আলোকসজ্জা আর সন্ধ্যায় আতশবাজি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার।
পাবনায় বর্নাঢ্য আনন্দ র্যালি
প্রকাশিত: 26 June 2022, 10:32:35 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন