স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার নেতৃত্বদানকারী বাংলার প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতষ্ঠিাবার্ষিকী উৎযাপন করেছেন পাবনা জেলা আওয়ামীলীগ। সকাল ১১ টার দিকে জেলা বিভিন্ন ইউনিট থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে চলে যায় আব্দুল হামিদ রোড। জেলার সকল উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, র্যালী শেষে স্বাধীনতা চত্ত্বরে আলোচনা সভা, খাদ্য বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচী পালন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। এসব কর্মসুচীতে পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
২৩ থেকে ২৫ জুন স্বাধীনতা চত্ত্বরে বিকেল ৫ টা হতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা হতে আতোশবাজি অনুষ্ঠিত হবে। শহরের প্রধান সড়ক সমূহ আলোকসজ্জা, ব্যানার ফেস্টুন,জাতীয় ও দলীয় পতাকা দ্বারা সু সজ্জিত করণ করা হয়েছে।
পাবনায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
প্রকাশিত: 24 June 2022, 11:01:04 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন