পরীক্ষায় ফেল করায় পাবনায় শিক্ষার্থীর আত্মহত্যা 

প্রকাশিত: 27 November 2023, 6:50:15 PM

পাবনা সুজানগর  উপজেলা সৈয়দপুর এলাকায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছে মিথিলা  নামের এক শিক্ষার্থী।

২৬ নভেম্বর রোববার সকালে ফলাফল প্রকাশ হওয়ার পর  গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে  নিকটস্থ হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিথিলা সৈয়দপুর গ্রামের দেলোয়ার শেখের  মেয়ে। সে কাশিনাথপুর মহিলা  ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।এ বিষয়ে আমিনপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ  জানান, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছি। আসলে এটি একটি খুবই দূ:খজনক ঘটনা। তিনি আরও জানান আইনি পক্রিকার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে মিথিলার অকাল মৃত্যুতে পরিবার স্বজন প্রতিবেশী এবং সহপাঠীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।
আলমগীর কবির পল্লব বেড়া উপজেলা প্রতিনিধি

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.