পদ্মা সেতুর পথে দুইদিন বন্ধ থাকবে ট্রাক কাভার্ড ভ্যান

প্রকাশিত: 23 June 2022, 11:20:09 AM

ডেস্ক নিউজ ॥ আগামী ২৫ জুন মহা ধুমধামে বাংলাদেশের সক্ষমতার প্রতীক বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সবচেয়ে বড় অবকাঠামো এই পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সেতুটির সংযুক্ত সড়ক-মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল শুক্রবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত দুই দিন বন্ধ থাকবে।
বুধবার এক বিবৃতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ দুইদিন ঢাকা মহানগরী থেকে মুন্সীগঞ্জের মাওয়াগামী কাভার্ডভ্যান ও ট্রাকগুলোকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ২৪ জুন শুক্রবার সকাল থেকে ২৬ জুন রোববার পর্যন্ত সেতু সংযুক্ত সড়ক-মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরী এলাকা থেকে মুন্সীগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ডভ্যান ও ট্রাকগুলোকে আগামী ২৬ মে সকাল পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া এবং চাঁদপুর-শরিয়তপুর রুটে ফেরিতে চলাচলের অনুরোধ জানানো হয়।
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু সংযুক্ত সড়ক-মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ রাখতে এর আগে সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির প্রেক্ষিতে ডিএমপি এ নির্দেশনার কথা জানিয়েছে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.