ডেস্ক নিউজ ॥ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগের বাড়াবে। দক্ষিণ এশিয়ার জন্য এই সেতু খুবই গুরুত্বপূর্ণ। গতকাল শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঐতিহাসিক এই দিনে বাংলাদেশের ভাই-বোনদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভ কামনা জানাই।
এই পদ্মা সেতুর ফলে স্পষ্টতই বাংলাদেশ এবং উপ-অঞ্চলের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে। আমরাও এটি দেখে খুব আনন্দিত। ‘
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার নানা প্রতিকূলতার মধ্যেও এ প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করেছে। আমি এ অঞ্চলে অনেক বেশি বাণিজ্য এবং ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে সহজে যোগাযোগ ও ভ্রমণের সুযোগ দেখতে চাই। ‘
এর আগে শনিবার বেলা ১১টা ৫৯ মিনিটে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেতুর জাজিরা প্রান্তে অনুরূপ উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। সেখানে আয়োজিত জনসভায় বিপুল মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
দক্ষিণ এশিয়ার জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ -দোরাইস্বামী
প্রকাশিত: 26 June 2022, 10:24:10 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন