জমকালো আয়োজনে পাবনায় ‘রাশিয়া’ ডে পালিত

প্রকাশিত: 13 June 2022, 10:17:10 AM

পিপ ॥ রাশিয়া ডে উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হলো রাশিয়া বাংলাদেশ অনুভূতির ছবি শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমানু সংস্থা রোসাটমের আয়োজনে শনিবার রাতে স্থানীয় একটি রিসোর্টে এ অনুষ্ঠানে রাশিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে বক্তব্য রাখেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। এ সময় বক্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা করায় রাশিয়ান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরে রাশিয়াব সেনাবাহিনীর সাংস্কৃতিক দল আলেকজান্দ্রাভ একাডেমিক এনসেম্বলের পরিবেশনায় রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহাসিক নানা ঘটনা নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান কর্মকর্তা ও শ্রমিকরা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাংবাদিক ও কলামিষ্ট ড. নরেশ চন্দ্র মধু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সহ সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, এটিএন নিউজ ও ধেনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রিজভী জয়সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয়রা অনুষ্ঠান উপভোগ করেন।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.