ইছামতি নদী খননের দাবীতে পাবনা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও

প্রকাশিত: 21 June 2022, 11:11:41 AM

পিপ : পাবনা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ইছামতি নদী খনন ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবীতে পাবনা পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, মহামান্য হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করা হউক। অন্যথায় পাবনাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে। পাবনাবাসীর প্রাণের দাবী ইছামতি নদী প্রবাহমান করতে হবে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজের বাকী অংশ দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। একই সাথে উচ্ছেদকৃত অংশে দ্রুত খনন কাজ বাস্তবায়নের জন্য একাধিক এ্যাস্কেভেটর ব্যবহারের জন্য তাগিদ দেন। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম‘র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘেরাও কর্মসূচীতে বক্তব্য দেন সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক জিএস জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম, বীরমুক্তিযোদ্ধ রেজাউল করিম রেজা, অগ্রণী ব্যাংক লিঃ এর সাবেক ডিজিএম নাছির উদ্দিন, সোনালী ব্যাংক লিঃ এর সাবেক এসপিও মো. আকবর হোসেন, বাংলাদেশ নদী বাচাঁও আন্দোলন পাবনার সহ-সভাপতি হাসান আলী, বাপার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান,পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ খান, কৃষকলীগ পাবনা সদর উপজেলার সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম মুন্নু, প্রমুখ। ঘেরাও কর্মসূচী শেষে বেলা সাড়ে ১১ টায় নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কহিনুর আলম‘র সাথে সাক্ষাৎ করা হয়। তিনি ইছামতি নদী পুনরুজ্জীবিত করতে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজনকে তাৎক্ষণিক নির্দেশ দেন।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.