আটঘরিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: 8 June 2022, 10:50:16 AM

আটঘরিয়া প্রতিনিধি ॥ পাবনার আটঘরিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ পর্যায়) শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সংলাপ কক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম এর পরিচালনায় কর্মশালায় বক্তব্যদেন সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লা আল আজিজ, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তম ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মায়া, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রানা, সাবেক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাবনা জেলা তথ্য অফিসের সহযোগিতায় কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সরকারি কর্মকর্তাসহ ৪০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় করোনাকালীন সময়ে গর্ভকালীন মা ও শিশুর যতœ এবং যৌতুক, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.