আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা 

প্রকাশিত: 16 November 2024, 9:27:18 AM

পাবনা প্রতিনিধি

‘রক্তদাতা বীরের সমান তাইতো করি শ্রদ্ধা, রক্ত দিয়ে জীবন বাঁচায় তারাই আসল যোদ্ধা’ এই স্লোগানে পাবনার আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আটঘরিয়া মহাবিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলাম। 

আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর রুপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান সরকার, আটঘরিয়া মহাবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, পাবনা জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান জাহিদুল ইসলাম জাহিদ।

অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা পাঁচজন সহ বিভিন্ন সময় আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবকে সহযোগিতা করার জন্য মোট ১৭ জনকে সম্মাননা দেয়া হয়।

আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর রুপু জানান, গত এক বছরে আটঘরিয়া ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে প্রায় ২৫০ ব্যাগ ব্লাড ডোনেট করা হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে বন্যা, শীতের সময় শীত বস্ত্র বিতরণ, অসহায় মানুষেদের সহায়তা, এতিম বাচ্চাদের ইফতার করানো সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.