• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ডিবির অভিযানে চার রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার


পবনা প্রতিনিধি |
পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান চালিয়ে চার রাউন্ড ১২ বোরের কার্তুজসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্রে জানা যায়, ২১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ডিবির একটি টিম পাবনা সদর থানাধীন দোগাছি ইউনিয়নের দক্ষিণ সাধুপাড়া (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার মোঃ রাসেল (পিতা–বদর উদ্দিন) এর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কার্তুজের মধ্যে দুটি নেভি ব্লু রঙের ১২ বোর কার্তুজ, যার পিতলের অংশে 12×12×12×12 লেখা রয়েছে এবং প্লাস্টিক অংশে STERLING SEMI MAGNUM 70mm লেখা আছে। অপর দুটি টিয়া রঙের কার্তুজ, যার পেছনের ধাতব অংশ মরিচাযুক্ত ও ভাঙা অবস্থায় পাওয়া যায়। এসব কার্তুজের গায়ে STERLING (আংশিক অস্পষ্ট)সহ বিভিন্ন ইংরেজি লেখা রয়েছে।
এ সময় কার্তুজগুলো নিজের হেফাজতে রাখার অভিযোগে ইমন হোসেন (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সে পাবনা সদর থানাধীন চর সাধুপাড়া (ঝুটপট্টি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ সাদ্দাম হোসেন ওরফে আনাই এবং মাতার নাম মোছাঃ রিনা খাতুন।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(ফ) ধারায় পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *