• Sat. Aug 8th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ByFardin Zaman

Aug 8, 2026

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ মোছাঃ রত্না খাতুন (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত রত্না খাতুন ওই এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নারী কনস্টেবলের সহায়তায় তাকে আটক করা হয়।

​পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার হাত থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী স্বীকার করেছেন যে, তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়ার স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *