আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত: 20 May 2026, 12:12:19 PM


স্টাফ রিপোর্টার:
পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।
মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমান-এর তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।
অভিযানে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও ওএসআই মহিদুল ইসলামসহ ডিবির সদস্যরা অংশ নেন। অভিযানের সময় আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জব্দ করা মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 ও KriKya11সহ একাধিক অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের তথ্য রয়েছে। এছাড়াও বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনলাইন জুয়ার আইডি খোলা, অর্থ লেনদেন এবং তরুণদের জুয়ার প্রতি আকৃষ্ট করার কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা।

আরও খবর

পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ফরিদপুরে পৃথক অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল পাবনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২, উদ্ধার ৬৪ পিস ট্যাপেন্টাডল র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান: বিপুল পরিমাণ জ্বালানি জব্দ, দুইজনের কারাদণ্ড

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.