ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন

প্রকাশিত: 8 August 2026, 1:00:26 PM

পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমোল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মো. কমোল হোসেন মাইনুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে।

শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।

অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযান শেষে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শাস্তির পরিমাণ ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো বক্তব্য দেননি বলে উপস্থিত সাংবাদিকদের দাবি।

এদিকে, শাস্তির পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।

এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—অভিযানে ভেজাল দুধ তৈরিরভ উপকরণ জব্দ হওয়ার পরও কেন এ মামলায় এই মাত্রার শাস্তি দেওয়া হলো এবং কোন আইনের কোন ধারার ভিত্তিতে এ দণ্ড নির্ধারণ করা হয়েছে জন মনে প্রশ্ন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনায় শব্দদূষণবিরোধী অভিযান: দুই বাসচালককে জরিমানা, ধ্বংস চার হাইড্রোলিক হর্ন পাবনার আটঘরিয়ায়  ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনার আটঘরিয়ায় ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার পাবনায় বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারি গ্রেফতার অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা ভাঙ্গুড়ায় বিস্কুটের প্রলোভনে শিশুকে ঝুপড়ি ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী পাবনায় বিচার-সালিশের নামে চাঁদাবাজি, অতিষ্ঠ গ্রামবাসী আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক আটঘরিয়ায় ডিবির বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.