থলে সম্ভার: নতুন পোশাকের বিক্রয় কেন্দ্র যা সৃষ্টি করেছে এক নতুন দৃষ্টিভঙ্গি

প্রকাশিত: 30 April 2025, 8:03:04 PM

পাবনা সদর উপজেলার আঞ্জুমান মফিদুল ইসলামের নিচ তলায় ‘থলে সম্ভার’ নামক নতুন একটি পোশাকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে বাহারি রঙের নতুন পোশাক, মেয়েদের ব্যবহারকৃত ব্যাগ, আল্পনাঙ্কিত কাথা এবং বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিসসহ মহিলাদের প্রয়োজনীয় নানা পণ্য।

৩০এপ্রিল (বুধবার) অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা ফিতা কেটে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বিপ্লব বলেন, “থলে সম্ভার বিক্রয় কেন্দ্র বর্তমান সময়ে নারীদের জন্য এক অত্যন্ত জরুরি উদ্যোগ। বিশেষ করে, অনেক পরিবারে মেয়েরা একা মার্কেটে যেতে পারেন না, তাই তাদের জন্য শাড়ি, থ্রি-পিস, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আমি প্রেসক্লাব পাবনার পক্ষ থেকে থলে সম্ভার বিক্রয় কেন্দ্রের উত্তরোত্তর উন্নতি কামনা করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম এবং অন্যান্য অতিথিরা।

থলে সম্ভার বিক্রয় কেন্দ্রের পরিচালনা পরিষদের সদস্যরা, সাংবাদিক সেলিম মাহমুদ, সুফিয়া আক্তার ছবি, এবং মাহমুদা সুলতানা মিতা আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কেন্দ্রটি যেন জনগণের সেবায় নিয়োজিত থেকে দেশের সেবায় কাজ করতে পারে, সে জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবকে প্রথম ক্রেতা হিসেবে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

‘থলে সম্ভার’ বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে এক নতুন দৃষ্টিভঙ্গির সাথে, যা নারীদের শপিংয়ের সুবিধা প্রদান করবে এবং তাদের জন্য একটি নিরাপদ ও সহজ কেনাকাটার পরিবেশ তৈরি করবে।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.