পাবনায় ব্যবসায়ীকে মারধর করে পৌনে ৫ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: 29 November 2023, 6:35:00 PM

আসিফ মাহমুদ:
পাবনার ঈশ^রদীতে ফিরোজ মাহমুদ (৩৪) নামের এক ব্যবসায়ীকে মারধরে করে তার কাছে থাকা ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গত সোমবার রাতে ঈশ^রদী উপজেলার আওতাপাড়া মাছ বাজারের গলিতে এ হামলার ঘটনা ঘটে। আহত ফিরোজকে পাবনা জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আহত ফিরোজ মাহমুদ ঈশ^রদী উপজেলার আওতাপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি আবুল খায়ের টোব্যাকো কোম্পানীর পাবনা জেলা শাখার ডিলার।

লিখিত অভিযোগে জানা যায়, ব্যবসায়ী ফিরোজ মাহমুদ পাবনা শহরের পাওয়ার হাউজপাড়া অফিস থেকে কাজ শেষে গত সোমবার রাতে নগদ ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথিমধ্যে আওতাপাড়া মাছ বাজারের গলিতে পৌঁছালে চারজন ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে ব্যবসায়ী ফিরোজকে এলোপাথারী মারধরে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভতি করে। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে ঈশ^রদী থানায় মামলা দায়ের করেছেন আহত ব্যবসায়ী।

ঈশ^রদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#
আসিফ মাহমুদ, পাবনা।
২৫-১১-২০২৩

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.