পাবনায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগ নেতার ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: 29 September 2023, 10:38:18 PM

জেলা প্রতিনিধি, পাবনা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে ব্যতিক্রমী আয়োজন করেছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য পাবনা-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাজহারুল ইসলাম মানিক। ব্যতিক্রমী উদ্যোগে তিনি নবজাতক শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১:টার দিকে পাবনা ৫০০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি নবজাতকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

মাজহারুল ইসলাম মানিকের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেন পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরক। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান, সেজান রেজা কাজল, পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ, এডওয়ার্ড কলেজ ছাত্রলীগ নেতা আকাশ হোসেন, রাকিব হাসান প্রমুখ।

মাজহারুল ইসলাম মানিক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাধিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

রাকিব হাসনাত
পাবনা প্রতিনিধি
তাং-২৯-০৯-২০২৩

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.