চাটমোহরে এ্যাড. শাহ আলমের গণসংযোগ,উন্নয়নমূলক লিফলেট বিতরণ ও মতবিনিময়

প্রকাশিত: 6 September 2023, 10:43:51 PM

আর কে আকাশ, বাংলার মুখ : আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের
প্রচারনার মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার পক্ষে
জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে নেমেছেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর)
আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও সিনিয়র
আইনজীবী এ্যাড. মো. শাহ আলম।
তিনি চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন এর কুয়াবাসী বাজার, হিরিন্দী বাজার,
মূলগ্রাম ইউনিয়নের বাজার, আটলংকা বাজারসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের
বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের লিফলেট বিতরণ, মতবিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি নৌকা ও জননেত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে আগামী
দিনে দল কর্তৃক মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্ধসঢ়;বান
জানান।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের প্রয়োজন।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ
হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন
করেছেন। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আগামী ২০৪১ সালে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। মতবিনিময় ও
গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এসময় তার সাথে থাকা দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে এ্যাড. শাহ আলমের পক্ষে
দোয়া প্রার্থনা করেন।
ক্যাপসন : পাবনা-৩ আসনে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে গণসংযোগে মাঠে
নেমেছেন আওয়ামী লীগ নেতা এ্যাড. মো. শাহ আলম। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ
আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.