পাবনায় জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: 23 August 2023, 9:09:29 PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর জানাযার নামাজ ঢাকায় আদায় করতে না দেওয়ায়, সারা দেশে গায়েবানা জানাজায় হামলা, মামলা, গ্রেপ্তার ও হত্যার  প্রতিবাদে- বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা।

বুধবার (২৩ আগস্ট) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে খন্ড খন্ড বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে। 

পাবনা পৌরসভা জামায়াতের আমির  অধ্যাপক রাকিব উদ্দিন এর নেতৃত্বে সকাল পৌনে আট ঘটিকার সময় একটি মিছিল শহরের গুড় বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে  দোগাছি রিকশা স্ট্যান্ডে এসে শেষ হয়। 

বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  অধ্যাপক রাকিব উদ্দিন । 

পরে সকাল ৮ ঘটিকার সময় পাবনা সদর উপজেলা আমীর  মাওলানা আব্দুর রব এর নেতৃত্বে শহরের  মাসুম বাজার থেকে আর একটি  বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয় । মিছিলটি  শহরের প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালের  এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব। 

মিছিলে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাকারিয়া হোসেন, সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ নূরুন্নবী 

স্টাফ রিপোর্টার

দৈনিক জীবন কথা

০১৭৬৮৯২১৯৬৯

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.