র‌্যাব-১২ ব্যাটালিয়ন কর্তৃক আত্মসমর্পণকৃত চরমপন্থীদের পুনর্বাসনের লক্ষ্যে এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা।

প্রকাশিত: 22 August 2023, 9:56:05 PM

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পুলিশ
অধিনায়কের কার্যালয়
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২
হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ।

তারিখঃ ২২ আগস্ট, ২০২৩ খ্রিঃ

১। র‌্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনমানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা
নিশ্চিতকরণে প্রশংসীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের
আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে এ বাহিনী মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন
ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে
জনমনে সুদৃঢ় অবস্থান তৈরিতে সক্ষম হয়েছে। অপরাধ দমনে র‌্যাব শুধু আভিযানিক
প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। ইতিপূর্বে যে সকল জঙ্গি ও জলদস্যুরা নিজেদের ভুল
বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ,
পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার
সুযোগ করে দিয়েছে র‌্যাব।
২। চরমপন্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে ২০২০ সাল হতে র‌্যাব
ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় র‌্যাব-১২ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে র‍্যাব
চরমপন্থীদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং চরমপন্থীদের পরিবারের সদস্যদেরকে
হস্তশিল্প সহ বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার
ব্যবস্থা করে। র‌্যাবের সময়োপযোগী এ সকল উদ্যোগ গ্রহণের ফলে চরমপন্থী পরিবারের
সদস্যরা অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন চরমপন্থী দলে থাকা সদস্যদেরকে তাদের
পরিবারের পক্ষ হতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্বুদ্ধ করতে
থাকে। পরবর্তীতে র‌্যাব ফোর্সেস চরমপন্থীদের পরিবারের মাধ্যমে প্রয়োজনীয়
সমন্বয় সাধন করে চরমপন্থীদেরকে আত্মসমর্পণ করতে উৎসাহী করে এবং সরকারের পক্ষ
হতে সহযোগিতার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন, কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং
প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বস্থ করে।
৩। এরই ধারাবাহিকতায় ২০ আগষ্ট ২০২৩ তারিখ র‌্যাব-১২ এর ব্যাটালিয়ন সদর দপ্তরে
মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ আগত উপস্থিত
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিদের আত্মসমর্পণকৃত চরমপন্থী
সদস্য ও তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য বিভিন্ন
কর্মমুখী প্রশিক্ষণ প্রদানসহ সরকার কর্তৃক প্রয়োজনীয় সহযোগিতার
মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার কথা তুলে
ধরেন। আত্মসমর্পণকৃত চরমপন্থীরা যেন পুনরায় তাদের পুরনো পেশায় ফিরে না যায়
এবং নতুন করে কোন অপরাধে না জড়ায় সে ব্যাপারে তাদের উপর র‌্যাবের নজরদারী
অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/——
এম আবুল হাশেম সবুজ
লেঃ কমান্ডার
কোম্পানী কমান্ডার
র‌্যাব-১২,সদর কোম্পানী

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.