সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
“কৃষি সমৃদ্ধি ” পাবনার সাঁথিয়ায় ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আপন প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১২ শত কৃষকের মাঝে বিনা মূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোহেল রানা খোকন। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী। এ সময় আরও বক্তব্য দেন পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা প্রমূখ।
সাঁথিয়ায় ১২ শ’ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
