ডেস্ক নিউজ ॥ পদ্মা সেতু হওয়াতে বিএনপি নেতারা খুশি হননি, সেটিই তারা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। প্রতিবেশী ভারত অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। বিএনপি প্রমাণ করেছে, এই পদ্মাসেতু হওয়াতে সারাদেশের প্রতিটি মানুষ উল-সিত, আনন্দিত হলেও, সমস্ত বাঙালি বাংলাদেশীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হননি। বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে প্রমাণ করেছে পদ্মাসেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিলো, সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছে। এরপরও এই পদ্মাসেতু সবার জন্য নির্মিত। প্রধানমন্ত্রী সবার জন্য নির্মাণ করেছেন।
পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রে বিএনপি যুক্ত তা প্রমাণিত
প্রকাশিত: 27 June 2022, 10:30:32 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন