শহর প্রতিনিধি ॥ পদ্মা সেতু সফলভাবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ। জেলা আওয়ামী লীগের তিন দিন নানা কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল। পরে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে আতশবাজী ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না, সাবেক উপদেষ্টা ম-লীর সদস্য লিয়াকত আলী তালুকদার সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা আ.লীগের আনন্দ মিছিল
প্রকাশিত: 26 June 2022, 10:29:08 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন