শামীম আহমেদ (সাঁথিয়া প্রতিনিধি) ॥ পাবনার ফরিদপুর ডেমড়ায় মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডেমড়া ইউনিয়নের তাওহীদি জনতার উদ্যোগে ডেমড়া ফুটবল খেলার মাঠ থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড গোল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ডেমড়া ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমড়া কাদরিয়া ত্যাইবিয়া দাখিল মাদরাসার সহ- সুপার মাওলানা আফজাল হোসেন। ডেমড়া কাদরিয়া তাইবিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন হাফেজ মোঃরফিকুল ইসলাম কারি আবু ইউসুফ মাওলানা হাফেজ মোঃ আব্দুল আলামীনসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডেমড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: 15 June 2022, 10:39:39 AM
আরও খবর
বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ
কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা
২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ
ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪
পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ
কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল
অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন