ভাঙ্গুড়ায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: 15 June 2022, 10:17:03 AM

সিরাজুল ইসলাম আপন (ভাঙ্গুড়া প্রতিনিধি) ॥ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই সেøাগানকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী অডিটোরিয়াম কাম-কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে উপজেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য-৭০ (পাবনা-৩) আলহাজ্ব মো. মকবুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আনসার ও ভিডিপি পাবনা জেলা কমান্ড্যান্ট মজিবুল হক, আনসার ও ভিডিপি পাবনা সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক চাটমোহর শাখার ব্যবস্থাপক আবু সামা। ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা প্রশিক্ষক সামিউল ইসলামের রিপোর্টের মাধ্যমে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল। এসময় উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট দুই’শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর

বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৪ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল কাছে পেয়ে বাবার বন্ধুদের সম্মান জানাতে ভুললেন না প্রতিমন্ত্রী পুতুল অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনন্যর উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.