ফিফা র‍্যাংকিংয়ে আরও পেছালো বাংলাদেশ

প্রকাশিত: 13 June 2022, 10:01:59 AM

স্পোর্টস ডেস্ক ॥ বাছাইপর্বের দুই ম্যাচ হেরে ফিফা র‍্যাংকিংয়ে চার ধাপ নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। যার ফলে প্রায় সাড়ে তিন বছর পর ফের ১৯০’র ঘরে ঢুকলো লাল সবুজরা। শনিবার (১১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ দল। এর আগে বাহরাইনের বিপক্ষে জামাল ভূঁইয়ার দল হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। ফিফার সবশেষ আপডেট অনুযায়ী গত ৩১ মার্চ বাংলাদেশের র‍্যাংকিং ছিল ১৮৮তম। তখন রেটিং পয়েন্ট ছিল ৯০৩.৯৮। কিন্তু এখন দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ জুন পর্যন্ত ৮৯১.৯৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। ফিফার র ্যাংকিং অ্যালগরিদম বিশে´ষণ করে এ খবর জানিয়েছে ফুটি র ্যাংকিংস। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৯০ বা এর পেছনে ছিল বাংলাদেশ। সে বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম। পরে একই বছরের এপ্রিলে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৮৮’তে উঠে আসে বাংলাদেশ। এরপর গত ৪০ মাসে আর ১৯০-র ঘরে নামেনি বাংলাদেশ। অবশ্য ফুটি র ্যাংকিংস অনুযায়ী, বাংলাদেশ এখন ১৯২তম হলেও, ফিফার ওয়েবসাইটে ৩১ মার্চের পর আর আপডেট না আসায় বাংলাদেশকে দেখা যাচ্ছে ১৮৮ নম্বরেই। তবে নতুন আপডেটেই অদলবদল ঘটবে এই র‍্যাংকিংয়ে।

আরও খবর

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  অলিম্পিক ২০২৪ অলিম্পিক ২০২৪ পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বঙ্গবন্ধু অন‚র্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন চরতারাপুর ইউনিয়ন পাবনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.