১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি 

প্রকাশিত: 5 November 2024, 8:44:56 PM
১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি 

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হওয়ার দশ দিন পর আগামীকাল (বুধবার) বিকেলে প্রথমবার বাফুফে ভবনে যাবেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। তার ফেডারেশনে প্রথম আগমনের দিনে নির্বাহী কমিটির বেশিরভাগই উপস্থিত থাকার কথা রয়েছে। 

সভাপতি নির্বাচিত হওয়ার একদিন পর তাবিথ আউয়াল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য রওনা হন। এএফসি অ্যাডওয়ার্ড নাইট ও মেম্বার এসোসিয়েশনের সভাপতির বৈঠকে বাফুফের প্রতিনিধিত্ব করেন তিনি। কোরিয়া থেকে ফেরার পথে থাইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাবিথ থাইল্যান্ড ফুটবল এসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেছেন। থাইল্যান্ড থেকে ফিরে আগামীকাল ফেডারেশনে যাওয়ার সূচি ঠিক করেছেন।

নতুন সভাপতি বাফুফেতে পা রাখার প্রথমদিনে তেমন আনুষ্ঠানিক কিছু নেই। বাফুফে বেতনভুক্ত স্টাফদের সঙ্গে পরিচিত সভা রয়েছে। অনেক স্টাফই নতুন সভাপতির আস্থাভাজন হওয়ার জন্য নানা চেষ্টা করছেন। আগামীকাল সাবিনাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত হতে পারে তাবিথ আউয়ালের। আগামী ৯ নভেম্বর শনিবার সকালে বাফুফের নতুন কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই মূলত স্পষ্ট হবে আনুষ্ঠানিক কার্যক্রম ও এই কমিটির লক্ষ্য-উদ্দেশ্য।

২০১২-২০ সাল পর্যন্ত তাবিথ আউয়াল বাফুফের সহ-সভাপতি ছিলেন। জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটিতে কাজ করেছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বাফুফে ভবনে যাননি তাবিথ। চার বছর পর সভাপতি হয়েই আগামীকাল ফেডারেশনে পা রাখবেন।

আরও খবর

ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.