ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: 13 August 2026, 9:37:05 AM

‘হাসান মাহমুদকে নিয়ে কোনো গল্প আছে?’—অস্ট্রেলিয়ান সাংবাদিকদের এমন কৌতূহলী প্রশ্নই বলে দেয়, বাংলাদেশের এই পেসার কতটা আলোড়ন তুলেছেন। ঘরের ছেলে জেক ওয়েদারাল্ডকে ফেরানোর পর ট্রাভিস হেডও হাসানের বল টেনে স্টাম্পে ঢুকিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। খেলা সবাই দেখছে, কিন্তু এর বাইরে পাঠককে নতুন কিছু দিতে হবে—এমন তাড়না থেকেই প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে বিপদে ফেলা এই বোলারকে নিয়ে সাইড স্টোরি খোঁজার হিড়িক পড়ে যায় সংবাদকর্মীদের মধ্যে।

ডারউইনে আজ যে সকালটা এসেছে, গত ২২ বছরে এখানে এ রকম সকাল আর আসেনি। অস্ট্রেলিয়ার বেশির ভাগ শহরের মতো এখানেও জনবসতি খুব বেশি নয়, তার মধ্যেও সকালে মানুষের স্রোতটা কোন দিকে ছিল সেটি বুঝে নিতে অসুবিধা হয়নি। ট্যাক্সি-উবার ডাকলে যেখানে ৫ মিনিটে গাড়ি আসে সেখানে ২০ মিনিটের অপেক্ষা, ভাড়ার টাকাটাও হঠাৎ বেড়ে যাওয়া—সকাল সকালই জানিয়ে দিল ডারউইনের জন্য আজকের দিনটা কতটা বিশেষ।

নর্দান টেরিটরির রাজধানী শহরে ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে উৎসব মুখরতায়। ৯-১০ হাজার দর্শক ধারণক্ষমতার মারারা স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। গ্যালারি থেকে শুরু করে সবুজ ঘাসের ঢিবি—সব কানায় কানায় পরিপূর্ণ। ট্রাভিস হেডের নান্দনিক কাভার ড্রাইভে হাততালি আর হাসান মাহমুদের উইকেট সংহারী বলে ‘উউউ…’ করে ওঠা; বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টটা যেন টেস্ট ক্রিকেটের হারিয়ে যাওয়া সময়ই ফিরিয়ে আনল ডারউইনে।

এসব দেশে খেলা দেখতে আসা মানে শুধু মাঠের খেলা দেখাই নয়, মাঠের বাইরে শিশুদের খেলাধুলায় মেতে ওঠাও। পরিবার ও বন্ধুদের নিয়ে খেলা দেখতে এসেছে মানুষ। কর্মদিবস হলেও টেস্টের প্রথম দিনে কাজ থেকে ছুটি নিয়েছেন অনেকে। ব্রিসবেন থেকে আসা চার বন্ধুর দলটি যেমন পুরো পাঁচ দিনই খেলা দেখার পরিকল্পনা নিয়ে এসেছে। মাঠের বাইরে যখন ডারউইনবাসীর টেস্ট ক্রিকেটে ফেরার উৎসব চলছে, মাঠের ভেতরে তখন সবুজ উইকেটে বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর ইবাদত হোসেনের আগুনে পুড়ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং।

প্রথম সেশনের ২২ ওভার এই তিনজন মিলেই করে দিয়েছেন। হাসানের ২ উইকেটের পর ইবাদতের বলে স্লিপে মারনাস লাবুশেনের দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন। খালি হাতে লাঞ্চ করতে যাননি তাসকিনও; তাঁর বলে শর্ট মিড উইকেটে ক্যামেরন গ্রিন মুশফিকের হাতে ক্যাচ দেওয়ার পরই শেষ হয় প্রথম সেশনের খেলা। এক সেশনে ৭৪ রান তুলতে ৪ উইকেট নেই! ইবাদতের করা ১৭তম ওভারের দ্বিতীয় বলে স্লিপে তানজিদ তামিম স্টিভ স্মিথের ক্যাচটা নিতে পারলে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারত স্বাগতিকেরা।

ডারউইনে টেস্ট ক্রিকেট ফেরার দিনে এমন শুরু নিশ্চয়ই চায়নি অস্ট্রেলিয়া। কিন্তু চাওয়া আর পাওয়া তো সব সময় মিলবে না। ডারউইনে যেমন ২২ বছর পর টেস্ট ক্রিকেট ফিরেছে, বাংলাদেশ দলও তেমনি অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমেছে ২৩ বছর পর। প্রায় দুই যুগের ক্ষুধা তো তাদেরও আছে। অস্ট্রেলিয়া দল অবশ্য বলতে পারে— ‘শুধু বাংলাদেশ কেন, ডারউইনে তো আমরাও অতিথি!’ যে মাঠে গত ২২ বছর টেস্ট ক্রিকেটই হয়নি, সেটি তো অস্ট্রেলিয়ার জন্যও ‘অ্যাওয়ে’ মাঠের মতোই। যদিও মাঠের বাইরের উৎসবের আমেজ বলছে ভিন্ন কথা।

ইবাদতের করা ১৭ তম ওভারের দ্বিতীয় বলে স্লিপে তানজিদ তামিম স্টিভ স্মিথের ক্যাচটা নিতে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে পারত স্বাগতিকেরা।

আরও খবর

ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  ১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি  অলিম্পিক ২০২৪ অলিম্পিক ২০২৪ পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুজানগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.