পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 16 October 2025, 6:43:27 PM
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

পাবনা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শুরু হয়েছে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শরিফুল আলম, যিনি এডওয়ার্ড কলেজের সাবেক কৃতি শিক্ষার্থীও।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখে। মাদক ও অনৈতিক কাজ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ক্যাম্পাসে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোর্তজা আলী খান এবং কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল খালেক। এছাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন পর্ব উপভোগ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দ, উদ্দীপনা ও খেলাধুলার চেতনা ছড়িয়ে পড়ে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির উদ্যোগে ১০ হাজার মাছের পোনা অবমুক্ত ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.