স্পোর্টস ডেস্ক ॥ বাছাইপর্বের দুই ম্যাচ হেরে ফিফা র্যাংকিংয়ে চার ধাপ নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। যার ফলে প্রায় সাড়ে তিন বছর পর ফের ১৯০’র ঘরে ঢুকলো লাল সবুজরা। শনিবার (১১ জুন) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ দল। এর আগে বাহরাইনের বিপক্ষে জামাল ভূঁইয়ার দল হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। ফিফার সবশেষ আপডেট অনুযায়ী গত ৩১ মার্চ বাংলাদেশের র্যাংকিং ছিল ১৮৮তম। তখন রেটিং পয়েন্ট ছিল ৯০৩.৯৮। কিন্তু এখন দুইটি প্রতিযোগিতামূলক ম্যাচ হেরে ১১.৯৯ রেটিং হারিয়েছে বাংলাদেশ। ফলে ১১ জুন পর্যন্ত ৮৯১.৯৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। ফিফার র ্যাংকিং অ্যালগরিদম বিশে´ষণ করে এ খবর জানিয়েছে ফুটি র ্যাংকিংস। সবশেষ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ১৯০ বা এর পেছনে ছিল বাংলাদেশ। সে বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের অবস্থান ছিল ১৯২তম। পরে একই বছরের এপ্রিলে প্রকাশিত র্যাংকিংয়ে ১৮৮’তে উঠে আসে বাংলাদেশ। এরপর গত ৪০ মাসে আর ১৯০-র ঘরে নামেনি বাংলাদেশ। অবশ্য ফুটি র ্যাংকিংস অনুযায়ী, বাংলাদেশ এখন ১৯২তম হলেও, ফিফার ওয়েবসাইটে ৩১ মার্চের পর আর আপডেট না আসায় বাংলাদেশকে দেখা যাচ্ছে ১৮৮ নম্বরেই। তবে নতুন আপডেটেই অদলবদল ঘটবে এই র্যাংকিংয়ে।
ফিফা র্যাংকিংয়ে আরও পেছালো বাংলাদেশ
প্রকাশিত: 13 June 2022, 10:01:59 AM
আরও খবর
ডারউইন টেস্ট: ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন তানজিদ, অল্পের জন্য বঞ্চিত মুমিনুল
অস্ট্রেলিয়ায় স্বপ্নের শুরু: হাসান মাহমুদের তোপে কোণঠাসা স্বাগতিকরা
ডারউইনে দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিল বাংলাদেশ
স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন
ডারউইনে ২২ বছর পর টেস্টের ফেরা: হাসান-তাসকিনের তোপে কাঁপছে অস্ট্রেলিয়া
বিশ্বের ১১টি দুর্গম শৃঙ্গ জয় করে নতুন ইতিহাস গড়লেন কাতারি পর্বতারোহী শেইখা আসমা
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস
১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

আপনার কমেন্ট লিখুন