• Thu. Mar 26th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাপা পাবনা জেলা শাখার বৃক্ষরোপণ

সিনিয়রস্টাফরিপোর্টার

বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৫ মার্চ (বুধবার) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা এডওয়ার্ড কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা এডওয়ার্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ, অধ্যাপক মোঃ লুৎফর রহমান।

বৃক্ষরোপণ পরবর্তী এক আলোচনা সভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,” পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে সবার এগিয়ে আসা দরকার৷ বৃক্ষ একদিকে যেমন অক্সিজেন দিয়ে মানুষসহ পৃথিবীর সকল প্রাণীকে বাঁচিয়ে রাখে; অন্যদিকে মানুষের ছেড়ে দেয়া ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে৷” তিনি আরও বলেন— “বৃক্ষরোপণ সদগায় জারিয়া৷ যদি কোন পশু-পাখি এই বৃক্ষের ফল খায় সেটা হবে সদকায়ে জারিয়া অর্থাৎ তবে রোপণকারীরা সওয়াব পাবে৷ আবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়ে কেউ বিশ্রাম নিলে সেটাও হবে রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া৷ তাই আমাদের বেশি বেশি গাছ রোপণ করা উচিত এবং এর পরিচর্যা করা উচিত৷ “

এসময় বাপা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক – কলামিস্ট, পরিবেশবিদ আব্দুল হামিদ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাসুমদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও টেবুনিয়া সামছুল হুদা ডিগ্রী কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবু এবং বাপা সদস্য কৃষিবিদ এটিএম ফজলুল করিম।

বৃক্ষরোপণ কর্মসূচিটি সার্বিকভাবে তত্তাবধান করেন বাপা সদস্য অ্যাড. ইসতিয়াক হায়দার খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *